শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিনামূল্যে গাছের চারা ও মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২০ ইং
গাংনীতে বিনামূল্যে গাছের চারা ও মাস্ক বিতরণ
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর গাংনীর সাহারবাটীতে বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাহারবাটী গ্রামের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের নির্দেশে এই কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়। রেসাদুল ইসলাম তারিকের সভাপতিত্বে বিশেষ অতিথি মেহেরপুর জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রায়হানুর জামান (নীরব) তিনি বলেন, এর আগে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত ছুটির সময় কর্মহীন অসহায় জনতার পাশে দাঁড়ায় ছাত্রলীগ। হ্যান্ড স্যানিটাইজার, খাবারসহ নানা সহযোগিতা করে জনগণের ঘরে ঘরে আস্থার বার্তা ছড়িয়ে দিয়েছি আমরা। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরের পরপরই সাধারণ জনগণের সুরক্ষায় মেহেরপুরের বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করা হয়। পরে দেশে করোনাভাইরাস ধরা পড়ার পরে সরকারের নির্দেশে জনসমাগম থেকে বিরত থাকার আহবান জানানো হলে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্য সহযোগিতা দেয়া শুরু করে ছাত্রলীগ। আরও উপস্থিত ছিলেন সাহারবাটী আদর্শ ক্লাবের সকল সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোমিন আহমেদ, সহসভাপতি জিহাদ শেখসহ সাহারবাটী আদর্শ ক্লাবের সকল সদস্য।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ