শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উথলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২০ ইং
জীবননগর উথলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রতিবেদক, প্রতিবেদক: জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা ৭ টার পরে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২৭০০ টাকা এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এক ব্যক্তিকে ১০০ শ টাকা জরিমানা করা হয়। এদিকে, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ