মেহেরপুর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা এবং মাস্ক বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে গতকাল বুধবার বিকালে মেহেরপুর শহরে সচেতনতামূলক প্রচারণা এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা শহরের বড়বাজার ও হোটেল বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়। এসময় পুলিশ সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জনসাধারণকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহবান জানান।
কমেন্ট বক্স