শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম বাবুলের স্মরণে দর্শনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২০ ইং
যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম বাবুলের স্মরণে দর্শনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের আয়োজনে দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় দর্শনা প্রেসক্লাবে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক আহসান হাবীব মামুন, মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, সুকমল চন্দ্র বাঁধন, আবিদ হাসান রিফাত ও ফরহাদ হোসেন। শোক সভায় বক্তরা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। আলোচনা সভা শেষে তাঁর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের উপদেষ্টা এফ এ আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ