তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে পদ্মবিলা ইউনিয়নে মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় পদ্মবিলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাজা শাহাবুদ্দিন, তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ইউপি সদস্য আব্দুর রউফ, মফিজুল হক, আজিবার রহমান, আব্দুর রাজ্জাক, মোবারেক হোসেন, কামাল হোসেন, আলম, সংরক্ষিত মহিলা সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন চায়না খাতুন, মুসলিমা খাতুন এবং খালেদা খাতুন।
কমেন্ট বক্স