শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ৯৬ জন যক্ষ্মা রোগী শনাক্ত

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২০ ইং
মুজিবনগরে ৯৬ জন যক্ষ্মা রোগী শনাক্ত
মুজিবনগর অফিস: করোনা মহামারীর মধ্যে এবার মেহেরপুরের মুজিবনগরের চারটি ইউনিয়নে ১ জন ডিআরসহ (ড্রাগ রেজিস্ট্যান্ট) ৯৬ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। বাগোয়ান ইউনিয়নের আনন্দবাসে ফিরোজা খাতুন (৪০) নামের একজন নারী ডিআর যক্ষ্মায় আক্রান্ত। মুজিবনগর ব্র্যাক এনিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। মুজিবনগর ব্র্যাকের প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাগোয়ান, মোনাখালী, দারিয়াপুর ও মহাজনপুর ৪টি ইউনিয়নে মোট ৯৬ জন যক্ষ্মা রোগী শনাক্ত করে তাঁদের যথাযথ চিকিৎসা অব্যাহত রেখেছে ব্র্যাক। তিনি আরও জানান, উপজেলায় ২০১৯ সেশনে ২৫৫ জন যক্ষ্মা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ