শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পানির নিচে হাজার হাজার বিঘা জমির ফসল

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২০ ইং
পানির নিচে হাজার হাজার বিঘা জমির ফসল
মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে নেই পানি নিস্কাশনের ব্যবস্থা গাংনী অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা ও রাধাকান্তপুর গ্রামের চাতুর মাঠে কয়েক হাজার বিঘা জমির ফসল ধান, পাট, কলা, কচুসহ পানির নিচে তলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, মেহেরপুর সদর উপজেলার শালিকা-রাধাকান্তপুরের চাতুর মাঠ, শালিকা কমিউনিটি ক্লিনিকসহ ইউনিয়নের বিভিন্ন মাঠ ও বিলের ফসলী জমি পানির চিনে তলিয়ে গেছে। পানি নিস্কানের ব্যবস্থা না থাকায় এ অবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামের কৃষকেরা। এ ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান পানি জমে রয়েছে বিভিন্ন খেতে। দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা না হলে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এইচ এম আলমগীর জানিয়ছেন, শালিকা কমিউনিটি ক্লিনিকসহ এলাকার মাঠে হাজার হাজার বিঘা আবাদী জমিতে কোথায় কোথায় আংশিক ও কোথায় পুরো খেত পানির নিচে চলে গেছে। এতে করে ক্ষয়-ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করে কৃষকদের ক্ষয়-ক্ষতির মুখ থেকে বাঁচাতে আহ্বান জানান। একই ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে মাঠে থেকে ৫ শ মিটার আন্ডারপাইপ লাইন করে কানাতলা কালভার্ট হয়ে পানি নিস্কশনের ব্যবস্থা করা যেতে পারে। কারণ কানাতলা কালভার্ট হয়ে পানি যায় ভৈরব নদে। তাই আন্ডারপাইপ লাইনের ব্যবস্থা করতে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগ গ্রহণ করলে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে পারে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ