মেহেরপুর পুলিশের করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা
- আপলোড তারিখঃ
১৫-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা এবং মাস্ক বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরে সচেতনতামূলক প্রচারণা এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান এর নেতৃত্বে মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা শহরের হোটেল বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় অন্যান্যের মধ্যে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, এটিএসআই জাহাঙ্গীর আলমসহ পুলিশের সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন। এসময় পুলিশ সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জনসাধারণকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহবান জানান।
কমেন্ট বক্স