মেহেরপুর জেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
১৫-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে করেনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুুর বড়বাজার এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন উপস্থিত থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় সহ-সভাপতি দুলাল মাহমুদ, সদর উপজেলা সভাপতি জুলকারনাইন সোহাগ, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স