শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়া দৌলতপুরের ইউএনও করোনায় আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২০ ইং
কুষ্টিয়া দৌলতপুরের ইউএনও করোনায় আক্রান্ত
প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ২০৩টি নমুনা পরীক্ষা শেষে জেলায় নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় ৯৭৪ জন কোভিড রোগী শনাক্ত হলো। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, ভেড়ামারায় ১, দৌলতপুরে ৫, খোকসায় ৩, কুমারখালীতে ৪ ও মিরপুরে ২ জন রয়েছেন। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী বলেন, ইউএনওর কয়েক দিন আগে জ্বর ও কাশি দেখা দেয়। গত শনিবার তিনি নমুনা দেন। তিনি উপজেলায় সরকারি বাসভবনেই আইসোলেশনে আছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ