মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীক আটক
- আপলোড তারিখঃ
১৪-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর শহরের হোটেল বাজারস্থ শ্যামলী পরিবহন কাউন্টার থেকে ১৩১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গতকাল সোমবার রাত ৯টার দিকে এঘটনা ঘটে। আটক মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের তরিকুল ইসলাম। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বর্তমানে সে মেহেরপুর জেলা ডিবি পুলিশ হেফাজতে রয়েছে। মেহেরপুর জেলা ডিবি পুলিশ জানায়, তরিকুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার থেকে দুটি বস্তায় বিভিন্ন ধরনের সবজিসহ ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়িতে রওনা দেয়। গাড়িটি মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় শ্যামলী কাউন্টারের সামনে এসে থামার পর সবজির বস্তা দেখে কাউন্টার মাস্টারের সন্দেহ হয়। এসময় তরিকুল ইসলামকে ডাকাডাকি করলে সে দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা তাকে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স