শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ইউএনও অফিসের সরকারি গাছ নিলামে বিক্রয়

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২০ ইং
আলমডাঙ্গা ইউএনও অফিসের সরকারি গাছ নিলামে বিক্রয়
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৭০ টি সরকারি গাছ নিলামে বিক্রয় করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্প্রতি আম্ফানে ক্ষতিগ্রস্থ ৭০ টি ভেঙ্গে পড়া গাছ নিলামে বিক্রয় হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হুমায়ন করির, উপজেলা বন বিভাগের অফিস সহকারি আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। নিলামে ৭০ টি মাঝারি ও ছোট গাছ মোট ১ লক্ষ ৩ হাজার ৩ শত ১৬ টাকা দাম ওঠে। নিলাম দাতাদের আগামি ১ সপ্তাহের মধ্যে নিলামের টাকা জমা দেবার জন্য বলা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ