হলিধানীতে শ্রমিক ইউনিয়নের সভাপতির গাড়ি চুরি
- আপলোড তারিখঃ
১৩-০৭-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে সদর উপজেলার হলিধানী ইউনিয়নে রাতের আধারে আলমসাধু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে আনিচের বাড়িতে। জানা যায়, গত শনিবার দিবাগত রাত একটার দিকে আনিচের বাসা থেকে ৪টি তালা ভেঙে নতুন একটি আলমসাধু চুরি করে নিয়ে গেছে। এ চুরির ঘটনায় ভুক্তভোগী আলমসাধুর মালিক আনিচ ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৬১৬। এ ব্যাপারে আনিচ বলেন, ‘আমি হলিধানী আলমসাধু শ্রমিক ইউনিয়নের সভাপতি। অনেক কষ্ট করে পুরাতন গাড়ি বিক্রি করে ধার-দেনা করে গত ৮ জুলাই ১ লাখ ১৫ হাজার টাকা দিয়ে নতুন গাড়ি ক্রয় করি। দুঃখের বিষয় শনিবার দিবাগত রাতে কে বা কারা ৪টি তালা ভেঙে আমার একমাত্র উপার্জনের বাহন আলমসাধুটি চুরি করে নিয়ে গেছে।’ এ ব্যপারে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। কাতলামারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করব।’
কমেন্ট বক্স