শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২০ ইং
মুজিবনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ
মুজিবনগর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির দেওয়া মাস্ক মুজিবনগর প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে বিতরণের জন্য প্রদান করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা উসমান গনি। গতকাল রোববার দুপুরের দিকে তিনি উপজেলা প্রেসক্লাবে সভাপতি আলহাজ্ব মুন্সী ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দীনের হাতে ৫০টি মাস্ক প্রদান করেন। এদিকে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির দেওয়া মাস্ক উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রদান করেছেন। গতকাল রোববার সকালের দিকে তিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দীনের হাতে ৫০টি মাস্ক প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শাকিল রেজা, যুগ্ম সম্পাদক সোহাগ মণ্ডল ও ইউপি সদস্য মি. শংকর বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ