আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
১৩-০৭-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গায় ৫ শ পিস মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উপজেলা ইউনিট কার্যালয়ের সামনে মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সভাপতি মীর শফিকুল ইসলাম, তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, আলমডাঙ্গা উপজেলা ইউনিটের সদস্য নেসার আহম্মেদ প্রিন্স ও বিজেশ কুমার রামেকা। পরে শহরের কাঁচা বাজার, সাদা ব্রীজ মোড়সহ বিভিন্ন রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজাই রেখে ৫শ পিস মাস্ক বিতরণ করা হয়।
কমেন্ট বক্স