শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ওয়াকিটকিসহ চোর হৃদয় গ্রেপ্তার, পুলিশকে সাধুবাদ

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ওয়াকিটকিসহ চোর হৃদয় গ্রেপ্তার, পুলিশকে সাধুবাদ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় একাধিক চুরি মামলার আসামি হকপাড়ার হৃদয়কে ওয়াকিটকিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি রেলগেইট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হৃদয় (১৯) হকপাড়ার মুনছুরের ছেলে। ওয়াকিটকিসহ চোর হৃদয়ের আটকের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বেলগাছি রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে হৃদয় নামে এক চোরকে আটক করে। এ সময় আটক চোরের অপর এক সহযোগী ফার্মপাড়ার চঞ্চল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাঁদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের মধ্যে জামা কাপড়, মোবাইলফোনসহ একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। ওই ওয়াকিটকিটি চুয়াডাঙ্গা পুলিশের নয় বলে নিশ্চিত করেন পুলিশ সুপার জহিদুল ইসলাম। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া চোরকে আটকসহ ওই ওয়াকিটকিটির বিষয়ে জোর তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া চোর বা উদ্ধার হওয়া ওয়াকিটকির বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার হিসেবে খ্যাত এসপি জাহিদুল ইসলামের নির্দেশনায় আলোচিত চোর হৃদয় হওয়ার পর থেকে এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছে এবং স্বস্তির নিশ্বাস ফেলছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ