শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ভোলারদাঁড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২০ ইং
আলমডাঙ্গার ভোলারদাঁড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার ভোলারদাঁড়ীতে পানিতে ডুবে মিম (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাড়ির পেছনের একটি গর্তের পানিতে পড়ে ডুবে ওই শিশু মৃত্যু হয়। শিশু মিমের মা ইসমোতারা জানান, ‘বৃহস্পতিবার দুপুরে আমার মেয়ে মিমকে ভাত খেতে দিই। এরপর বাড়ির জন্য রান্না করতে রান্না ঘরে যায়। এ সময় রান্না করতে ব্যস্ত থাকি। আমার মেয়ে মিম ভাত খেতে খেতে উঠানে রাজহাসেরর বাচ্চার পিছু দৌঁড়াদৌঁড়ি করে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর ওঠানের দিকে তাকিয়ে দেখি আমার মেয়ে নেয়। আমি রান্না করা ফেলে রেখে মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ঘরের পেছনের গর্তের পানিতে মেয়ের মরদেহ দেখতে পাই।’ গতকাল মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে শিশু মিমের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ