শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর শাহাপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২০ ইং
জীবননগর শাহাপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাস্ক বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার শাহাপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে শত শত মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারের দোয়েল চত্বর, মিশুক স্ট্যান্ড, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে, মিস্ত্রিপাড়ার মোড়, খাঁ পাড়া, রাজধানী পাড়ার চৌরাস্তার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলাইমান হোসেন, টুআইসি এএসআই হাবিবুর রহমান হাবিব, কনস্টেবল আবু বক্কর প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ