দর্শনায় বিজিবির অভিযানে তিনটি ভারতীয় মহিষ আটক
- আপলোড তারিখঃ
১০-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মহিষসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪/৯-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুইচিতলা মাঠ থেকে ৩টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একইদিন বেলা আড়াইটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ৮ পিস ভারতীয় সাফারী সেটের কাপড় এবং ২০ পিস শার্টের কাপড় উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া কাপড় দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স