শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রতিবাদ

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রতিবাদ
ছাত্রদলের সাবেক সম্পাদক আকরামুল হাসান গ্রেপ্তার সমীকরণ প্রতিবেদন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, তাঁর বিরুদ্ধে নরসিংদীর শিবপুর মডেল থানায় ৮টি ও নরসিংদী সদর মডেল থানায় ২টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পরপরই তাঁকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালতে তোলা হয়। আদালত তাঁকে নরসিংদী জেলা কারাগারে পাঠিয়েছেন। এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেপ্তার করায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এক বিবৃতিতে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ জীবন ও জীবিকা নিয়ে রীতিমত সংগ্রামে লিপ্ত। সে সময়ে অহেতুক গ্রেপ্তার অমানবিক, নিন্দনীয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ