শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌরসভার টিকাদান কর্মীর করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২০ ইং
জীবননগর পৌরসভার টিকাদান কর্মীর করোনা শনাক্ত
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার টিকাদান কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জীবননগর উপজেলায় মোট ৩০ জনের করোনা শনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বিষয়টি নিশ্চিত করেছেন। জীবননগর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকন বলেন, ‘জীবননগর পৌরসভার যে টিকাদান কর্মীর শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে তার বাড়িতে লকডাউন করে দেওয়া হয়েছে এবং তিনি সর্বশেষ যে সব ব্যক্তির চিকিৎসা প্রদান করেছেন তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ