বাগোয়ান ইউনিয়নের সোনাপুরে বিনামূল্যে মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
১০-০৭-২০২০
ইং
মুজিবনগর অফিস:
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দেওয়া প্রায় ৩ শ মাস্ক বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোনাপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেনকে সঙ্গে নিয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন।
কমেন্ট বক্স