কেরুজ ডিস্টিলারি থেকে মদ চুরির অপরাধে এক শ্রমিক বরখাস্ত
- আপলোড তারিখঃ
১০-০৭-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা কেরুজ চিনিকলের ডিস্টিলারি বিভাগের স্টিল হাউজের অহেদুজ্জামান বিদ্যুৎ নামের এক শ্রমিক দুই বোতল মদ চুরি করে নিয়ে যাওয়ার সময় সিকিউরিটি গার্ডের কাছে হাতেনাতে ধরা পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিদ্যুতকে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে। জানা গেছে, গত পরশু বুধবার বিকেল চারটার দিকে দর্শনা কেরুজ চিনিকলের ডিস্টিলারি বিভাগের স্টিল হাউজের শ্রমিক অহেদুজ্জামান বিদ্যুত কাজ শেষে ডিস্টিলারি বিভাগ হতে দুই বোতল বাংলা মদ চুরি করে গেট দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন। গেটের সামনে তাঁর চলাফেরা সন্দেহজনক হলে সেখানে কর্তব্যরত সিকিউরিটি গার্ড কলিমুদ্দিন বিদ্যুতের শরীর তল্লাশি করে দুই বোতল বাংলা মদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদ ওই সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড মনিরুজ্জামানের নিকট জমা দেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার হাতেনাতে মদসহ ধরাপড়ার কারণে কর্তৃপক্ষ অভিযুক্ত বিদ্যুতকে সাময়িক বরখাস্ত করেন। এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিনিকলে কেউ দুর্নিতি বা চুরি করলে রেহায় পাবে না। সে যত শক্তিশালিই হোক না কেন। প্রতিষ্ঠনের স্বার্থে এতটুকু পিছপা হব না। অনিয়ম, দুর্নীতি এবং চুরি বন্ধে সবার সার্বিক সহযোগিতা চাই।
কমেন্ট বক্স