মেহেরপুর গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১০-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক অভিযানে গাঁজাসহ মোখলেসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশ তাঁকে গাঁজাসহ আটক করে। আটক মোখলেসুর রহমান মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের মিণ্টু শেখের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার খানপুর গ্রামে অভিযান চালিয়ে মোখলেসুর রহমানকে আটক করার পর তার কাছ থেকে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স