শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পাঁকা সড়ক মেরামত ও ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনে এমপি সাহিদুজ্জামান খোকন

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২০ ইং
গাংনীতে পাঁকা সড়ক মেরামত ও ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনে এমপি সাহিদুজ্জামান খোকন
গাংনী অফিস: গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পাকা সড়ক মেরামত ও ব্রিজ নির্মাণকাজ পরিদর্শন করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে তিনি এ পরিদর্শনে বের হন। প্রথমে উপজেলার বামন্দি আরএইচডি হতে মধুগাড়ী ঘাট রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ প্রকল্পে ২০১৯-২০২০ অর্থবছরে ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ২২৭ টাকা ব্যয়ে ১৯০০ মিটার রাস্তা উন্নয়নের কাজ করা হয়। অতঃপর তিনি বেতবাড়িয়া হাট হতে কাজিপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাকা সড়ক মেরামত কাজের উদ্বোধন করেন। এ প্রকল্পে ১০৯,৯৭,৭০৯,২০০ টাকা ব্যয়ে ৩,৩৬০ মিটার রাস্তা মেরামতের কাজ করা হয়। পরে বামন্দি আরএইচডি হতে প্রাগপুর ভায়া মধুগাড়ী ঘাট সড়কের মাথাভাঙ্গা নদীর ওপর পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ প্রকল্পে ৬,৭৫,৭৭,৫৩০ টাকা ব্যয়ে নদীর ওপর ১০,১০০ মিটার ও চেইনেজে ৭৫ মিটার ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। শেষে মালসাদহ হেডকোয়াটার- বামন্দি জিসি হাড়াভাঙ্গা পাকা সড়ক মেরামত কাজের উদ্বোধন করেন। এ প্রকল্পে ১,৩৪,৭৪,২৪৬,১৫০ টাকা ব্যয়ে ১৫,৪৩০ হতে ১৭,৩৬৫ মিটার পাকা সড়ক মেরামতের কাজ করা হয়। এ সময় এমপি খোকন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সরকার যে বরাদ্দ এবং ডিজাইন দিয়েছে, তার যেন সফল বাস্তবায়ন হয়, আপনারা এলাকার মানুষ হিসেবে সেটা বুঝে নিবেন। এছাড়াও তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, কাজগুলোর যাতে সফল বাস্তবায়ন হয়, সেজন্য আন্তরিকতার সাথে কাজগুলো করবেন। প্রত্যেকটি কাজের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসভাপতি ও সাবেক তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেছ, এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, এলজিইডি উপজেলা প্রকৌশলী গোলাপ শেখ, এস ও তহিদুল ইসলাম, আলাউদ্দিন, তৌফিকুল ইসলাম, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মহিবুল ইসলাম, আব্দুল মান্নান, মোখলেছুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ