দামড়ুহুদার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী আহত
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০২০
ইং
প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদার জয়রামপুর স্টেশন বাজারে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (১৪) নামের এক পথচারী মারাক্তকভাবে আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়রামপুর স্টেশন বাজার বাইপাস রাস্তা কলোনিপাড়ার দিক থেকে একজন মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে স্টেশন বাজারের রাস্তার দিকে আসছিলেন। মোটরসাইকেলটি রাস্তা পার হওয়ার সময় ফয়েজ আলীর ছেলে হাসান আলীকে সজরে ধাক্কা দেয়। এ ঘটনায় হাসান আলী মাটিতে লুটিয়ে পড়ে এবং তাঁর মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে ও ডান পা জখম হয়। এলাকার লোকজন গতিরোধ করতে গেলে মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসী আহত হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কমেন্ট বক্স