আলমডাঙ্গায় খামারিদের সঙ্গে মতবিনময় ও উপকরণ বিতরণ
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশুতে স্টেরয়েড/হরমোনের অপপ্রয়োগ রোধে খামারীদের সঙ্গে মতবিনিময় সভা এবং আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাণিসম্পদ অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তাফা। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও খামারীরা। অনুষ্ঠানে প্রায় ৫০ জন খামারীর মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। খামারীরা উদ্বেগ প্রকাশ করেন, তাঁদের পালনকৃত পশু গরু, ছাগল, ভেড়া কোরবানির হাটে যদি সঠিকভাবে বিক্রয় করতে না পারেন, বাইরের ব্যাপারী যদি না আসেন, তাহলে তাঁরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। প্রধান অতিথি তাঁদের আশ্বাস দেন, ‘আপনারা পরিশ্রম করে গরু মোটাতাজাকরণ করেছেন, আপনাদের এই শ্রম বৃথা যাবে না।’
কমেন্ট বক্স