চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন এবং নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক জুম মিটিং অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ‘বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন এবং নারী নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সঞ্চালনায় জুম মিটিংয়ে স্থানীয় পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ, দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক পশ্চিমাঞ্চলে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝের পাড়ায় প্রবাসীর মেয়েকে উত্ত্যাক্ত, সুমিরদিয়ায় গৃহবধূর আত্মহত্যা, কালুপোলে কিশোরীর আত্মহত্যা, আলমডাঙ্গার উপজেলার পাইকপাড়া গ্রামে ধর্ষণের অপচেষ্টায় ব্যর্থ হয়ে শারিরীক নির্যাতন, এরশাদপুরে শিশুকে যৌন উত্ত্যাক্ত, ফুলবগাদিতে গৃহবধূকে মারপিটের অভিযোগ, প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে উধাও, দামুড়হুদা উপজেলার নাটুদহের চারুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসুস্থ নারীকে মারধর, কার্পাসডাঙ্গায় গৃহবধূর আত্মহত্যার অপচেষ্টা, বিষ্ণপুরে শিশু ধর্ষণের অভিযোগ, দর্শনা পারকৃষ্ণপুরে শিশু প্রিয়ার আত্মহত্যা, জীবননগর উপজেলায় শিশু ধর্ষণের অপচেষ্টা, আড়িয়ায় শিশু বলাৎকারের ঘটনা, আঁশতলা পাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, আন্দুলবাড়ীয়ায় শিশু ধর্ষণের অপচেষ্টা নিয়ে বিভিন্ন মতামত দেওয়াসহ প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাঠ পর্যায় জরিপের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার মোট ৪১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৫টি ইউনিয়ন ও আলমডাঙ্গার ৪টি ইউনিয়ন নাম প্রকাশ না করার শর্তে সচেতন ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে গত ৩ মাসে ৯টি ইউনিয়নে মোট নারী নির্যাতনের শিকার ৪৮টি ও বাল্যবিবাহের শিকার ১১১টি বলে জানান।
এ মিটিংয়ে উপস্থিত ছিলেন স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নাজরানা ইয়াসমিন হিরা, এডাবের পরিচালক এ কে এম জসীম উদ্দিন, দৈনিক প্রথম আলো চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস সহিদ মাহমুদ, ডিআরআরএ-এর প্রোগ্রাম ম্যানেজার সেলিনা খাতুন, ডিইউএস বাংলাদেশ-এর চেয়ারম্যান আমিরুল ইসলাম লিন্টু, পিএসকেএস-এর নির্বাহী পরিচালক ও ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, মল্লিকার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী, অ্যাকসেস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, পিপুল ইউনিয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক আবু হাসনাত সাঈদ, সুসমাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নবী নওয়াজ মোহাম্মদ মজিবুদ্দোলা সরদার কনক, সেইন্ট বাংলাদেশের চীফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী, ডাব্লুবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, ব্রেডের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনা, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন উল আলম, কম্পপেক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ।
কমেন্ট বক্স