শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ১৫৪ বোতল ফেনসিডিলসহ আটক ২

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২০ ইং
মহেশপুরে ১৫৪ বোতল ফেনসিডিলসহ আটক ২
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমান হাবিব ও সুমন হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৫৪ বোতল জব্দ করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বলেন, হাবিব দীর্ঘদিন ধরে শশুর বাড়ি থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত রাশেদুল আলমের নেতৃত্বে এসআই আঃ কাশেম, এএসআই সালাউদ্দিন, এএসআই সজল হোসেনসহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে আসামি হাবিবুর রহমান হাবিব ও সুমনকে ১৫৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ