শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এই সংকটে সরকার কাছে সহযোগিতা কামনা

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২০ ইং
এই সংকটে সরকার কাছে সহযোগিতা কামনা
কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর ও গাংনী শাখার অবস্থান কর্মসূচি সমীকরণ ডেস্ক: করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান এবং সহজ শর্তে ঋণের দাবিতে সারাদেশের ন্যায় অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা ও গাংনী শাখা। অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের জন্য অনুদান এবং শিক্ষা উদ্যোক্তাদের প্রণোদনা, সহজ শর্তে ঋণ, প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের শুভ দৃষ্টি আকর্ষণ, আপদকালীন সংকট মোকাবেলায় সহযোগিতা, কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা, প্রাথমিক শিক্ষায় অবদানে কিন্ডারগার্টেনকে গুরুত্ব প্রদান, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং সংকটে সব সময় সরকারের সহযোগিতার দাবি জানানো হয়। মেহেরপুর: করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান এবং সহজ শর্তে ঋণের দাবিতে সারাদেশের ন্যায় মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে কিন্ডারগার্টেন এর শিক্ষক-শিক্ষিকারা এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মেহেরপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক আফতাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউর রহমান সুরুজ, সদস্য ফজলুল হক মন্টু, ফাইল উদ্দিন প্রমুখ। অবস্থান কর্মসূচিতে মেহেরপুরের কিন্ডারগার্টেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি শেষে এ দিন দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম স্মারকলিপি প্রদান করেন। গাংনী অফিস: ``বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের গাংনী শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে কিন্ডার গার্টেনের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। করোনা মহামারি মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে দেশব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। তারই ধারাবাহিকতায় গাংনীতেও এ কর্মসূচির আয়োজন করে কিন্ডার গার্টেনের শিক্ষকবৃন্দরা। গাংনী প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ জালাল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এফ আই ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক ফিরাজুল ইসলাম। উপজেলার ২০টি কিন্ডার গার্টেন স্কুলের ২৫০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ