শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২০ ইং
জীবননগরে দুই প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী জীবননগর উপজেলার উথলী ও পেয়ারাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি লঙ্ঘন করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ০২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জীবননগরে অবস্থিত কয়েকটি অটো রাইচ মিল পরিদর্শন করে টিমটি। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ