শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মায়ের মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২০ ইং
জীবননগরে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মায়ের মৃত্যুবার্ষিকী পালন
জীবননগর অফিস: জীবননগরে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মরহুমা ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল পাঁচটায় জীবননগর সাথী অটো রাইস মিলের আয়োজনে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইটিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটন, হাফেজ কিতাবুল ইসলাম, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদ, সাংবাদিক সাইফুল আলম মাসুম, এ আর ডাবলু, রাসেল হোসেন মুন্না, মফিজুল ইসলাম, শাকিল হাসান, সাথী অটো রাইস মিলের এস কে বকুল, দ্বীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি শাজাহাল আলী।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ