শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২০ ইং
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদরের হায়দারপুর মোড় ও ডিঙ্গেদাহ বাজারে জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া জনসাধারণের মধ্যে ৫ শ পিস মাস্ক বিতরণ করা হয়। তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ নিজ হাতে সবার হাতে মাস্ক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। মাস্ক বিতরনের সহযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সজিবুল ইসলাম, শাকিব, নুহাশ এবং রকি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ