ঝিনাইদহে সরকারি ওষুধ জব্দ, একজন আটক
- আপলোড তারিখঃ
০৬-০৭-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ী থেকে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র্যাব-৬। গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে র্যাব এ ঘটনার সাথে জড়িত দীপক বিশ্বাস নামের একজনকে আটক করে। আটককৃত দীপক বিশ্বাস ওই এলাকার দিলীপ বিশ্বাসের ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানী নিষিদ্ধ ওষুধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাশী করে ১৪ কার্টুন ওষুধ উদ্ধারসহ আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।
র্যাব আরও জানায়, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলে গ্রাম্য চিকিৎসকদের কাছে বিক্রি করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে দিপক বিশ্বাস। এ ঘটনায় রোববার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
কমেন্ট বক্স