গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার!
- আপলোড তারিখঃ
০৬-০৭-২০২০
ইং
গাংনী থানা-পুলিশের অভিযানে রড ব্যবসায়ীসহ আটক ১৪
প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ১১ জন এবং রড চুরির অভিযোগে রড ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ভিন্ন সময়ে উপজেলার কাজিপুর, কাথুলি ও চোগাছা গ্রামে অভিযান চালিয়ে গাংনী থানা-পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো, কাজিপুর মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে মহন (২০), আব্দুল হকের ছেলে সোনারুল ইসলাম (১৯), মৃত সামাদ আলির ছেলে নয়ন আলি (২১), তাজিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২০), মৃত মজিরুদ্দিন ফকিরের ছেলে রেজাউল করিম (৫১), মৃত আঃ আজিজের ছেলে সোহেল ওরফে বিদ্যুত (৪০), পোস্ট অফিস পাড়ার রফিকুল ইসলামের ছেলে মিলন মণ্ডল, পশ্চিম পাড়ার মিরাজ আলির ছেলে আরজ আলি (৩২), বৈরাগী পাড়ার আঃ রহমানের ছেলে নজরুল ইসলাম ওরফে ধলু মিয়া (৩০), কাথুলি গ্রামের মসজিদ পাড়ার নওশাদ আলির ছেলে আবুল বাশার (২১) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের মধ্যপাড়ার শরিফুল ইসলামের ছেলে আল হাজান (৩৫)।
গাংনী থানা সূত্র জানায়, পিরতলা ক্যাম্প ইনচার্জ এসআই বাবলুর নেতৃত্বে কাজিপুর থেকে ১শ’ গ্রাম ও এসআই নুর ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
এদিকে, গাংনীর রড ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও তার দুই সঙ্গী রড চুরির অভিযোগে আটক হয়েছেন। এ ঘটনায় আবুল কালাম আজাদ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গাংনীর বিসমিল্লাহ ট্রেডার্সের রড অ্যাঙ্গেল, প্লেটন সিটসহ অন্যান্য মালামাল চুরির সাথে সে সহ রুয়েরকান্দি গ্রামের নজরুল ইসলাম ও ভ্যানচালক জব্বার আলী জড়িত।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ১১ জন ও রড চুরির বিষয়ে ৩জনসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আটককৃত রড ব্যবসায়ী আবুল কালাম, নজরুল ইসলাম ও জব্বার আলীকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’
কমেন্ট বক্স