শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, দিনভর ভেল্কিবাজি!

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২০ ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, দিনভর ভেল্কিবাজি!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় গতকাল দিনভর ছিল বিদ্যুতের যাওয়া-আসার খেলা। এ ছাড়া গতকাল আলমডাঙ্গার বেলগাছি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাদুল (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি পুরাতন মসজিদপাড়ার সাহাজ উদ্দীন আহমেদের ছেলে ইমাদুল ইসলাম নুহুর পোল্ট্রি ফার্মে গত ৪ দিন ধরে কাজ করছিলেনে। গতকাল সকালে পোল্ট্রিফার্ম পরিস্কারের সময় ফার্মের পাশের সাইড লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমাদুল মারা যান। এদিকে, গতকাল দুপুরের দিকে বজ্রপাতে আলমডাঙ্গা ফুটবল মাঠের পাশে বাংলালিংক টাওয়ারে আগুন ধরে যায়। যে কারণে বাংলালিংক নেটওয়ারের্কর কার্যক্রম প্রায় ২ ঘন্টা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ ছাড়াও আলমডাঙ্গা হাই রোর্ডের চন্দনা মিষ্টান্ন ভান্ডারের দোকানের পাশে অবস্থিত বিদ্যুতের খুটিতে বজ্রপাতের কারণে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে প্রায় দেড় ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ