শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের ডিসি আতাউল গনিকে বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২০ ইং
মেহেরপুরের ডিসি আতাউল গনিকে বিদায় সংবর্ধনা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় মেহেরপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুর মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল সালাম বাঁধন-এর নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনিকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন আহমেদ, মেহেরপুর জেলা ছাত্রলীগ এর দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম, মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সভাপতি বাইজিদ, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ, সহ সম্পাদক শামিম রেজা, ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, তালিমুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ