শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক বিভাগীয় শুদ্ধাচারে পুরস্কারে ভূষিত

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২০ ইং
মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক বিভাগীয় শুদ্ধাচারে পুরস্কারে ভূষিত
মেহেরপুর অফিস: মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল গনি খুলনা বিভাগীয় শুদ্ধাচারে ১ম পুরস্কারে ভূষিত হয়েছেন। এ উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় এর সম্মেলন কক্ষে গতকাল দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার, বিকাশ কুমারসহ খুলনা বিভাগের সকল জেলার সকল জেলা প্রশাসকগন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ