শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা মোকাবিলা ও চলমান কার্যক্রম বিষয়ে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২০ ইং
করোনা মোকাবিলা ও চলমান কার্যক্রম বিষয়ে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: করোনাভাইরাস মোকাবিলা ও চলমান কার্যক্রম বিষয়ে রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের (চক্ষু হাসপাতাল) উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় হোটেল সাহিদ প্যালেসে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য শাহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মো. হাবিল হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, অ্যাড. মো. শফিকুল ইসলাম শফি, মো. আসাদুজ্জামান কবির, জেলা পরিষদের সদস্য মো. খলিলুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের লেভেল অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, হিসাবরক্ষক মো. আকতার হোসেন ও মো. রবিউল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ