শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের আমদহে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২০ ইং
মেহেরপুরের আমদহে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুর অফিস: মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ‘গাছ লাগাও, পরিবেশ বাচাও’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ র্কমসূচির উদ্যোগ নিয়েছে মেহেরপুর জেলা যুবলীগ। এ ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আমদহ মসজিদ ও কবরস্থানে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বায়েজিদ আহমেদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আমদহ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দরুদ আলীসহ স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ