শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নতুন করে চারজন করোনাভাইরসে আক্রান্ত

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২০ ইং
মেহেরপুরে নতুন করে চারজন করোনাভাইরসে আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মেহেরপুর সদরে ৩ জন ও গাংনীতে ১ জন। এ নিয়ে জেলায় ৯১ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন, ৫ জন মারা গেছেন। ৮ জনকে রেফার্ড করা হয়েছে। আক্রান্তরা হলেন মেহেরপুর শহরের মল্লিক পাড়ার আয়ুব আলী (২৮), মিশন স্কুল পাড়ার আবু বক্কর তেলা (৫৬), শ্যামপুর কলোনি পাড়ার জহুরা (৭০) এবং গাংনী পশু হাসপাতাল এলাকার বাসিন্দা ফারহানা সুলতানা (৪৭)। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, গতকাল শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ২৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪টি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তিনি জানান, এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৯১২টি। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৯১২ জনের মধ্যে ৯১টি পজেটিভ এর মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ