শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ডিসিকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২০ ইং
মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ডিসিকে ফুলেল শুভেচ্ছা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মো. আতাউল গনির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নেতৃত্বে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা জেলা প্রশাসক মো. আতাউল গনির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিদায় সাক্ষাতকালে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ