শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অনলাইনে প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে জেলা প্রশাসনের কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় অনলাইনে প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে জেলা প্রশাসনের কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সরকারি ফেসবুক আইডি ডিসি চুয়াডাঙ্গাতে (DC Chuadanga) এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে সাইফুল্লাহ মাহমুদ প্রথম, জুবায়েদুল আনোয়ার দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী। জানা গেছে, করোনাভাইরাসের কারণে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্মে শুরু হয় ডিজিটাল মেলা-২০২০। জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যেই এই মেলা। মেলা গত ২৮ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআইয়ের সহযোগিতায় এই আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি (chuadanga.gov.bd) ওয়েবসাইটে এই মেলা প্রদর্শিত হয়। মেলায় কোভিড-১৯ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষা কার্যক্রমে ডিজিটাল মাধ্যমের ব্যবহার সম্বলিত তথ্য ও গৃহীত বিভিন্ন ব্যবস্থাও মেলায় প্রদর্শন করা হয়। মেলার বিশেষ প্যাভিলিয়ন হিসেবে ছিল মুজিব শতবর্ষ প্যাভিলিয়ন ও জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়ন। মুজিব শতবর্ষ প্যাভিলিয়নে মুজিব শতবর্ষ উদ্যাপনে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়নে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং-বিষয়ক বিভিন্ন তথ্যাবলি অনলাইন প্লাটফর্মে নাগরিকদের সম্মুখে উপস্থাপন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এ মেলা উপলক্ষে আয়োজন করে অনলাইন কুইজ প্রতিযোগিতা। ১ জুলাই সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় মোট ১৪ জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার এবং ৩য় পুরস্কার ২ হাজার টাকা। আর পরবর্তী ১০ জনকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কার প্রদান করার কথা থাকলেও ১৩ ও ১৪তম স্থান অধিকারী সমপরিমাণ নম্বর প্রাপ্ত হওয়ায় মেধাক্রম অনুযায়ী প্রথম ১৪ জনকে পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন হুসাইন মো. জাবির, আসলাম খান, খালিদ হাসান, আবুজার গিফারী, আজকেরাতুল আনাম, আবু তায়েব, তৌফিক হাসান, আব্দুল্লাহ আল নোমান, সালেহা বেগম, মাহফুজুর রহমান ও জান্নাতুল ফেরদৌস। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদানের স্থান, সময় ও মাধ্যম পরবর্তীতে ফেসবুকে পোস্ট ও ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসকের আইডি থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত