শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২০ ইং
জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস
কাশিপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন ইউএনও মুনিম লিংকন জীবননগর অফিস: জীবননগর উপজেলার কাশিপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউন ও এমটিইপিআই জুলফিকার রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য ওমেদুল হক, কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল, সদস্য সবদুল, সিজি গ্রুপের কোষাধ্যক্ষ বজলুর রহমান, কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাওছার আলীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন পরিদর্শন শেষে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার কার্যক্রম ও মহামারি করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন এবং কমিউনিটি ক্লিনিকের জলাবদ্ধতা নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত