শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ফল উপহার

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ফল উপহার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আাইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন করোনা রোগী ও চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের জন্য ফল উপহার দিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটের সামনে ফল উপহার নিয়ে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির, আইসোলেশন ইউনিটে কর্তব্যরত নার্সসহ উপজেলা পরিষদের আইনাল হক। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, করোনা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য জরুরি। একই সঙ্গে জরুরি মনোবল। করোনা আক্রান্ত রোগীদের পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ ফল নিশ্চিত করতে ও তাঁদের মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের মৌসুমী ফল উপহার এনেছি। একই সঙ্গে করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত প্রথম সারির যোদ্ধাদের জন্য ফল উপহার এনেছি।’ আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, করোনা আক্রান্ত রোগী ও তাঁদের সেবায় কাজ করে যাওয়া চিকিৎসকদের জন্য ফল উপহার দেওয়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। রোগী ও চিকিৎসাসেবায় নিয়োজিতদের মনোবল বৃদ্ধি করতে এই উপহার যথেষ্ট ভূমিকা রাখবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত