মেহেরপুরে আরও চারজন করোনায় আক্রান্ত
- আপলোড তারিখঃ
০২-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে নতুন করে ১টি ফলোআপসহ আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৫৬ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৫টি পজিটিভ রিপোর্ট। যার মধ্যে ১টি ফলোআপ ৪টি নতুন আক্রান্ত ও বাঁকি ৫১ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৩ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন ।এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৮শ ৬৯ জনের মধ্যে ৮০টি পজেটিভ এর মধ্যে ২৭ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।
কমেন্ট বক্স