চুয়াডাঙ্গায় গাঁজা-ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০২-০৭-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজা, ইয়াবাসহ তিনজনকে আটক করেছে সদর ফাঁড়ির পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার পৃথক সময়ে রেলবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৭ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভেমরুল্লা মাঠপাড়ার মসলেম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (৩০), দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর গ্রামের মৃত বেল্টু রহমানের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও একই এলাকার আব্দুল জব্বারের ছেলে জুয়েল (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে রেল বাজার এলাকাতে অভিযান চালান। এ সময় লক্ষীপুরের তরিকুল ও জুয়েলকে আটক করেন। ঘটনাস্থলেই তাঁদের শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে দুপুর ১২টার দিকে স্টেশন এলাকাতে অভিযান চালিয়ে সোহাগকে আটক করে তাঁর কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। সোহাগকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।
কমেন্ট বক্স