শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় করোনা প্রতিরোধে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২০ ইং
আলমডাঙ্গায় করোনা প্রতিরোধে আলোচনা সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় করোনা প্রতিরোধে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সচেতন বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্টেশনপাড়া মন্দিরের পাশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা লোকমোর্চার সভাপতি গোলাম ছরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। তিনি বলেন, ‘আপনাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে যেভাবে করোনা বিস্তার লাভ করছে, তা থেকে আপনাদের পরিবার, সমাজকে বাঁচাতে হলে স্বাস্থ্যবিধি মানতেই হবে। বিশেষ করে বাইরে বের হলে মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত ধৌত করা, দুরত্ব বজায় রেখে বাজার হাটে চলাফেরা করতে হবে।’ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হুসাইন, ওসি তদন্ত মাসুদুর রহমান, সমন্বয়কারৗ কিতাব উদ্দিন, উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ডা. রাজিব আহম্মেদ, প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, লোকমোর্চার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, মিরাজুল ইসলাম, রাজকুমার, শুভেন্দু সিংহ রায়, বিধান কুমার রায়, শাহাবুল হক, এমদাদ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত