শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য তপন কুমার বিশ্বাসের মা আর নেই

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য তপন কুমার বিশ্বাসের মা আর নেই
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (ডাউকি, জামজামি ও খাসকররা) তপন কুমার বিশ্বাসের মা শেফালী রাণী বিশ্বাস (৬৫) আর নেই। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গার মধুপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি মরহুম সুবল চন্দ্র বিশ্বাসের স্ত্রী। শেফালী রাণী বিশ্বাস দীর্ঘ ৮-৯ মাস যাবত ক্যানসার রোগে ভুগছিলেন। আজ বুধবার সকাল ৯টায় মধুপুর দুলিয়া শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের সদস্য তপন কুমার বিশ্বাসের মায়ের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, আবু মুছাসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত