শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে রাতের আধারে দুটি বাড়িতে চুরি!

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২০ ইং
মুন্সিগঞ্জে রাতের আধারে দুটি বাড়িতে চুরি!
প্রতিবেদক মুন্সিগঞ্জ: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালায় দুটি বাড়ি থেকে নগত টাকা ও একটি পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের অঘোরনাথ পাড়ার মৃত ইউনুছ আলীর ছেলে রাজিবের বাড়ি থেকে নগত ৭০ হাজার টাকা ও একই গ্রামের ছমিল পাড়ার মৃত সাহাদতের ছেলে ছমিরের বাড়ি থেকে একটি পাখিভ্যান চুরি করে নিয়ে গেছে চোর চক্র। রাজিব জানান, ‘মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে আমার একটি মুদি দোকান আছে গত সোমবার প্রতিদিনের ন্যায় সারা দিন দোকানদারি করে রাত ৯টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। রাতে খাওয়া-দাওয়া শেষ করে পরিবারের সবাই ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত তিনটার দিকে আমার বসত ঘরের মধ্যে শব্দ শুনতে পাই। বিছানা থেকে উঠে ঘরের ভেতরে গিয়ে দেখি একজন লাল রংয়ের গেঞ্জি গায়ে লুঙ্গি পরে ঘরের মধ্যে আলমারির ড্রয়ার ভাঙছে। আমি বিছানা থেকে উঠে ঘরের দরজার বাইরে থেকে ছেকল দিয়ে বাড়ির সবাইকে ঘুম থেকে ডেকে চিৎকার করিলে আশপাশের প্রতিবেশীরা আমার বাড়িতে ছুটে আশে। ঘরের দরজা খুলে দেখি ঘরের পেছনের জানালা ভেঙে আমার দোকানের টাকা ও গরু বিক্রি করা মোট ৭০ হাজার নিয়ে পালিয়ে গেছে।’ এদিকে ছমির জানান, ‘আমি রাতে বাজার পাহারা দিই। সেই সুযোগে চোর চক্র আমার বাড়ি থেকে আমার পাখিভ্যান চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বোঝা গেছে চোর চক্র আলমডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। একজন চালাচ্ছে, বাম সাইডে বসে আছে একজন।’ এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির জানান, চুরি হওয়া ঘটনায় রাজিব বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্তের জন্য মুন্সিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আসের আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত